হোম > সারা দেশ > ঢাকা

শাহরাস্তিতে ২৩ মামলার আসামিসহ আটক দুই

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মামলার পলাতক আসামি মাদক সম্রাট খোরশেদ আলমসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়। অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ‘চৌধুরী মঞ্জিল’ থেকে খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিনকে (২৮) আটক করা হয়। ওই সময় তল্লাশি চালিয়ে খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস ও বোরহান উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, আটককৃত খোরশেদ আলমের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, আটককৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা বেপারী বাড়ির মৃত আরব আলীর ও বোরহান উদ্দিন দৈল বাড়ির আ. কাদিরের পুত্র।

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আঁধারে হাতুড়ি পেটা

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের রাম প্রসাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুরে পুকুরের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত, আহত ১

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

ইসরাইলি হামলায় নিহত করিম: শেষবারের মতো লাশ দেখতে পরিবারের আকুতি

ফরিদপুরে মিলল নিখোঁজ মা-মেয়ের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু