হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় গ্যাসের অবৈধ সংযোগকালে বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনায় আরিফুল ইসলামের (৩৫) শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।

আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন তানিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, দেলোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল। অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস কন্ট্রাক্টরের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে সড়ক কেটে পাইপে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।

জেডএম

শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

মিনি ফ্যান্টাসি কিংডম পার্কে ব্রিজের ওপর ঝুলছিল কর্মচারীর লাশ

ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী পলাতক

ট্রাকচাপায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারের পাশে নাসিক

টঙ্গীতে বিল থেকে যুবকের লাশ উদ্ধার