হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া গ্রামে এই অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

অভিযানে বিভিন্ন বাড়িতে থাকা অবৈধ গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে নগদ ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ, ঘোড়াশাল জোনাল বিক্রয়  অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এস এম ফজলুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমই

নিক্সন চৌধুরীর সাইবার টিম প্রধান গ্রেপ্তার

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার