হোম > সারা দেশ > ঢাকা

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মহান মুক্তিযুদ্ধ, শাপলা চত্বর এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে আলেম-উলামারা যেভাবে জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার কোনো সরকারই করেনি। আগামীতে ইসলামী হুকুমতের সরকার গঠিত হলে তাদের রক্তের দাম দেওয়া হবে। বাংলাদেশ গঠনে উলামাদের যে ভূমিকা, তা স্বর্ণাক্ষরে লিখে রাখা উচিত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা কার্যালয়ে আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর ২ আসনের আটদলীয় জোটের সম্ভাব্য প্রার্থী মুফতি আব্দুস সোবহান এ কথা বলেন।

মাদারীপুর পৌর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা হাবিব আহমাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম ও মাদারীপুর জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মুফতি নোমান আল হাবীব। সভা পরিচালনা করেন পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।

আলোচনা সভা শেষে যুদ্ধাহত, শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সভায় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি