হোম > সারা দেশ > খুলনা

ঘষিয়াখালি চ্যানেলে ভাঙনের হুমকি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর ও উড়াবুনিয়া এলাকায় রামপাল-মোংলা ঘষিয়াখালি চ্যানেলে পেড়িখালি ইউনিয়নের রোমজাইপুর, উড়াবুনিয়া, পেড়িখালিসহ আশপাশের গ্রামগুলো ভাঙনের হুমকিতে পড়েছে। রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি এখন এলাকাবাসীর।

স্থানীয়রা জানায়, ঘষিয়াখালি চ্যানেলের অব্যাহত ভাঙনের ফলে গত এক মাসে একাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গ্রামের একমাত্র প্রধান সড়কটির একাংশ ইতোমধ্যেই ধসে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই নদী পথটি মোংলা বন্দরের সঙ্গে উত্তরবঙ্গের একমাত্র নৌসংযোগ রক্ষা করে, যার মাধ্যমে প্রতিদিন অসংখ্য নৌযান চলাচল করে। অথচ এর তীরবর্তী রোমজাইপুর, উড়াবুনিয়া ও পেড়িখালি গ্রামের মানুষ আজ অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছেন।

স্থানীয়রা আমার দেশকে বলেন, প্রতিবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাইনি। বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে ঘুম হারাম হয়ে যায়। আমরা বাঁধ চাই—এটাই আমাদের শেষ দাবি।

স্থানীয় ইউপি সদস্য মো. বাইজিদ শেখ আরো জানান, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ঘষিয়াখালি চ্যানেল গর্ভে টেনে নেবে একাধিক গ্রাম। এ যেন সময়ের অপেক্ষা মাত্র।

এ বিষয়ে বাগেরহাট জেলা উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী

মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

খুলনা মেডিকেল কলেজের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫