হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

নিহত তাসফিয়া ফারিহা। ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ বাহন লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত তাসফিয়া প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শেণীর শিক্ষার্থী। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা গেছে, ফারিহা প্রতিদিনের মতো শনিবার সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল। কালা মসজিদের কাছে পৌঁছলে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার ফারিহার বহনকারী সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। একই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়।

এদিকে ঘটনার পরপরই মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি শেখ সোলায়মান জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় ফারিহা নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে একটি টিম।

এমএইচ

চুয়াডাঙ্গায় ১৬.২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে বিএনপি-জামায়াতের তদবিরের অভিযোগ

কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে চুয়াডাঙ্গায় শীত শুরু, তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুষ্টিয়া কারাগারের মূল ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা

বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা

দস্যু আতঙ্কে সুন্দরবন, খালি থালা-কলস নিয়ে পথে নারীদের বিক্ষোভ

ফকিরহাটে ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার