হোম > সারা দেশ > খুলনা

কৃষি ব্যাংকের রেমিট্যান্স লটারিতে শিরিনার ফ্রিজ জয়

আমার দেশ ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত রেমিট্যান্স উৎসবের দ্বিতীয় পর্বের লটারিতে প্রথম পুরস্কার জিতেছেন বিকেবি মনিরামপুর শাখার গ্রাহক শিরিনা বেগম। পুরস্কার হিসেবে তিনি একটি ফ্রিজ পেয়েছেন। এর আগে প্রথম পর্বের লটারিতে যশোরের লক্ষণপুর বাজার শাখা প্রথম হয়েছিল।

বুধবার উপজেলার মনিরামপুর শাখায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।

তিনি বলেন, রেমিট্যান্স হলো দেশের অর্থনীতির মেরুদণ্ড। জাতীয় অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে সবাইকে বৈধ পথে কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো উচিত।

মনিরামপুর শাখার ম্যানেজারের সভাপতিত্বে অনুষ্ঠানে শিরিনার হাতে ওয়ালটনের একটি ফ্রিজ তুলে দেন আবু হাশেম মিয়া।

মনিরামপুর শাখা আয়োজিত পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে শিরিনা বলেন, 'কৃষি ব্যাংকের পুরস্কার পাওয়ায় আমি আনন্দিত। যখন ব‍্যাংকের অফিসার (এমডি) কল করে বললেন যে আমি প্রথম পুরস্কা জিতেছি, তখনতো বিশ্বাসই করতে পারছিলাম না। পুরস্কার হাতে পায়ে ভালো লাগছে। কৃষি ব্যাংকের প্রতি আমি কৃতজ্ঞ। এই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স আনলে অন্যরাও দামি দামি পুরস্কার পেতে পারেন।’

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার