হোম > সারা দেশ > খুলনা

পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার চাচাতো বোন পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন, আব্দুস সামাদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ফাতেমা (১৪), ও চতুর্থ শ্রেণির ছাত্রী আফিয়া(১২)। শাহারুল ইসলামের মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী আলিয়া (১১) ইসছাক হোসেনের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী মিম (১৪)।

তারা চারজন রাজনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্মফুল তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে চার শিশুর লাশ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও জেলা প্রশাসন।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী