হোম > সারা দেশ > খুলনা

১১ লাখ টাকা নিয়েও পদ না দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কমিটিতে পদ দেওয়ার কথা বলে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে মেহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আছিফুল হক মজনু। এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে মজনু বলেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ আমাকে পদ দেওয়ার নাম করে বিভিন্ন সময় প্রায় ১১ লাখ টাকা নিয়েছেন।

কিন্তু ২৯ নভেম্বর মনোহরপুর গ্রামের জাফর উল্লাকে সভাপতি করে ফেসবুকের মাধ্যমে কমিটি ঘোষণা করেন তিনি। সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপাসনের সুস্থতায় দোয়া করেন, তখন কমিটি ঘোষণা আমাদের জন্য লজ্জার।

তিনি আরো বলেন, আমি বারবার উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদকে বলেছিলাম ভোটের মাধ্যমে ইউনিয়ন সভাপতি নির্বাচিত করার জন্য। যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত ৯ ওয়ার্ডের সুপার ফাইভ ও তৃণমূলদের মতামত নিয়ে ভোটের ব্যবস্থা করার জন্য। কিন্তু ফয়েজ মোহাম্মদ বিষয়টি আমলে না নিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে কমিটি ঘোষণা করেছে।

গত ১৭ বছর নির্যাতনের শিকার হন দাবি করে তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু নির্যাতনের শিকার হয়েছি। জেলে যেতে হয়েছে আমাকে। এর বিনিময়ে কি পেলাম? পদ পেলাম না, টাকাও গেল। এমতাবস্থায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলসহ ফয়েজ মোহাম্মদকে বহিষ্কার ও তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফয়েজ মোহাম্মদ আমার দেশকে বলেন, এ বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ