হোম > সারা দেশ > খুলনা

অস্ত্রসহ ইমান ডাকাত আটক, থানায় হস্তান্তর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি ইমান আলী ওরফে ইমান ডাকাত গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে।

জানা গেছে, সেনাবাহিনীর একটি টিম মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে ইমান ডাকাতের বাড়িতে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে ইউএসএ’র তৈরি একটি ৭.৬৫ মিমি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইমান ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা