হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জ-গান্না সড়কে ইটের সলিং বসানোর কাজ চলছে। ছবি: আমার দেশ

কালীগঞ্জ-গান্না সড়কের বিভিন্ন স্থানে পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। মেরামত না করেই রাস্তা খুঁড়ে ইট বসানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সড়ক ও জনগথ বিভাগের অধীন সাড়ে আটশ মিটার সড়কে ইটের সলিং স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা।

সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর গ্রাম পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। সড়কের কয়েকটি স্থানে সামান্য একটু পিচ, পাথর উঠে গেছে যা একটু মেরামত করে দিলেই চলাচলের উপযোগী হয়ে যেত। এ রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা বলেন, সড়কটির কিছু কিছু জায়গা সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভালো ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে পিচ, পাথরের ভালো রাস্তা খুঁড়ে ইটের সলিং বসানো হচ্ছে। মোটা অঙ্কের টাকা ব্যয় করে ইটের সলিং দীর্ঘদিন সচল থাকবে না বলে জনসাধারণের মন্তব্য। কাজটিতে অহেতুক সরকারের মোটা অঙ্কের টাকা ব্যয় করছে।

ব্যাবসায়ী তুহিন হোসেন বলেন, সড়কটির কিছু কিছু জায়গা সামান্য নষ্ট হয়েছিল। একটু পুটিং করে দিলে চলাচলের কোনো সমস্যাই ছিল না। এ সড়ক দিয়ে যশোর, ঝিনাইদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা, কোটচাঁদপুরসহ দেশের বিভিন্ন দূরপাল্লার যানবাহন চলাচল করে। আবার সিংদহ, আলাইপুর, রামনগর, গান্না, কালুখালিসহ বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে। ইজিবাইকচালক আলিম হোসেন বলেন, ভালো রাস্তার পিচ, পাথর খুঁড়ে ইট বসানোতে টাকার অপচয় হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভালো হতো।

ঠিকাদার গামা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গোলাম হোসেন মেম্বার সড়ক খুঁড়ে ইটের সলিং করার ব্যাপারে বলেন, নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের সাড়ে আটশ মিটার রাস্তায় ইটের সলিং বসাতে হবে। পাকা পিচ খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।

কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস জানান, সড়কটিতে বর্ষার পানিতে অনেক জায়গা নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সে হিসেবে এটি একটি চলমান প্রক্রিয়ার মেইনটেনেন্স কাজ। অনেক জায়গায় ভালো রাস্তা খুঁড়ে ইটের সলিং স্থাপন করছে—এমন কথার উত্তর এড়িয়ে তিনি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে পরামর্শ দেন।

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২

মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঝিনাইদহে সড়‌ক দুর্ঘটনায় নিহত যুবক

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহে আ‌ধিপত্য বিস্তার‌ নিয়ে সংঘর্ষ, আহত ৩০