হোম > সারা দেশ > খুলনা

মোংলায় ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যু।

আত্মসমর্পণকারী দস্যুরা হলেন— সুমন হাওলাদার (৩২), রবিউল মল্লিক (২৫), রফিক শেখ (২৯), সিদ্দিক হাওলাদার (৪০), গোলাম মল্লিক (৩৮), ইসমাইল খান (৩১) ও মাহফুজ মল্লিক (৩৪)।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, ১৭ মে রাত ১১টার দিকে ছোট সুমন বাহিনীর প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত অভিযানে ২৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭৮ রাউন্ড তাজা কার্তুজ, ২৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ২১ জন বনদস্যুকে আটক করা হয় এবং দস্যুদের কবল থেকে ২০ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ব্রিফিংয়ে পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জেডএম

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ‎

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

অপহরণ-মুক্তিপণ আতঙ্কে সুন্দরবনের উপকূলবাসী