হোম > সারা দেশ > খুলনা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নড়াইলে হিন্দুদের মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের হিন্দু সম্প্রদায়কে জড়িয়ে

জেলা প্রতিনিধি, নড়াইল

মানববন্ধনে অংশ নেন হিন্দুরা। ছবি: আমার দেশ

নড়াইলে হিন্দু সম্প্রদায়কে জড়িয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা সাধারণ হিন্দু সম্প্রদায়ের ব্যানারে বুধবার বিকালে নড়াইল প্রেসক্লাবের সামনে হিন্দুরা এ মানববন্ধন করেন। আধাঘণ্টা স্থায়ী এ মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দুরা অংশ নেন।

এ সময় বক্তারা সম্প্রীতি নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সভাপতি কালিয়া পৌর শহরের ঘোষপাড়ার বাসিন্দা কৃষ্ণপদ সাহার বাড়ি আগুনের ঘটনাকে ‘সংখ্যা লঘু’ ট্যাগ দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর আওয়ামী অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নড়াইল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যমণ্ডিত জেলা। এ জেলায় হিন্দু-মুসলমান সৌহার্দ্য-সম্প্রীতির সহ-অবস্থানের মধ্যদিয়ে অসাম্প্রদায়িকতার সুবাতাস প্রবাহমান।’

বক্তারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর যে কোনো অপচেষ্টার প্রতিবাদ ও এর বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান ব্যক্ত করেন।

মানববন্ধনে হিন্দু নেতা মিলন ঘোষ, কল্যাণ মুখার্জী, নিটু বোস, দেব মজুমদার, মদন ব্যানার্জী, স্বপন ঘোষ, নিত্যানন্দ বসুসহ অন্যরা বক্তব্য দেন।

সাতক্ষীরায় গৃহবধূ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহাদারকে কুপিয়ে হত্যা

আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর

নামের ভুলে ১৮ বছর বন্দি থাকার পর দেশে ফিরেও কারাবাস, ২৮ দিনের প্যারোলে বাদল

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২