হোম > সারা দেশ > খুলনা

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামের বেলতলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক জহুরুল একই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ আমার দেশকে জানান, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশের মাঠে পাকা ধান কেটে রেখে আসছিলেন জহুরুল। পরে সাড়ে এগারোটার দিকে বৃষ্টি শুরু হলে ভাতিজাকে সাথে করে পলিথিন দিয়ে কাটা ধান ঢাকতে মাঠে যান তিনি। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, একসাথে কাজ করছিলাম। হঠাৎ বজ্রপাত হয়। এতে দুজনে উল্টে পড়ে যাই। পরে আমি ছুটে এসে দেখি চাচার কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে। বজ্রপাতের শব্দ শুনে গ্রামের অন্যরা ছুটে আসেন।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার