হোম > সারা দেশ > খুলনা

প্রবাসী পাইলটের মৃত্যুতে মোংলার সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা পশুর নদীতে প্রবাসী পর্যটক পাইলট রিয়ানার মৃত্যুতে সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) নৌপরিবহন অধিদপ্তর, মোংলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ড ও নৌ-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর পক্ষ থেকে পর্যটন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নদীতে ফিটনেস এবং লাইসেন্সবিহীন কোনো নৌযান চলতে পারবে না। বনের অভ্যন্তরে যেসব নৌযান চলবে সেগুলোর অবশ্যই অনুমোদন থাকতে হবে। অনুমোদনহীন পর্যটকবাহী নৌযান চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পরে যৌথ বাহিনীর সদস্যরা স্পিডবোটযোগে সুন্দরবনের করমজল পর্যটন এলাকা পরিদর্শন শেষে ঢাংমারী ম্যানগ্রোভ রিসোর্টে গিয়ে নৌযান পরিচালনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের সতর্ক করেন।

কৃষকের পটল ক্ষেতে এ কেমন শত্রুতা!

যশোরে বিচারকের বিরুদ্ধে আদালতে অভিযোগ, বাদী গ্রেপ্তার

ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

মোংলায় হামের আতঙ্ক: এক সপ্তাহে ১৭ শিশুর সংক্রমণ

ঝিনাইদ‌হ সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী