হোম > সারা দেশ > খুলনা

‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সহ সভাপতি মো. জামাল হোসেন। মোংলা থানা পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. জামাল হোসেন (৫২) পৌরসভার ৯নং ওয়ার্ড সিগন্যাল টাওয়ার এলাকার মৃত আশ্বাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. জামাল হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সহসভাপতি ও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিয়মিত মামলার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান আমার দেশকে বলেন, নিয়মিত মামলায় তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত

খুলনায় গভীর রাতে দাঁড়িপাল্লার সমর্থকের বাড়িতে আগুন

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

জাতীয় নির্বাচনের প্রভাবে গদখালীর ফুলবাজারে ধস