হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকেশ গাংনী উপজেলার তেরাইল গ্রামের কামিরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষর্দশীরা জানান, সকাল ৯টার দিকে রাকেশ ও তার বন্ধুরা দুটি বাইক নিয়ে বেপরোয়া গতিতে যাবার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে মুখোমুর্খী সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা রাকেশ ও শয়ন এবং অভিক তিনজন সড়কে পড়ে গুরত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করে। শয়নের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অভিককে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বামন্দীতে দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।

সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০