হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার সময় উপজেলার চেংগুটিয়া আলিপুর ব্রিজ সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫৫) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, প্রেমবাগে আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম তার বাইসাইকেলে করে সবজি বিক্রির উদ্দেশ্য নওয়াপাড়া বাজারে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি বেপরোয়া ট্রাক সাইকেলের পেছনে ধাক্কা মারে। এ সময় আবুল কালাম সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাক জব্দ করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত