হোম > সারা দেশ > খুলনা

ভাঙারি দোকানে ৪৯০ কেজি সরকারি বই, শিক্ষককে শো’কজ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুরে কেজি দরে সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলার আম তৈল দাখিল মাদ্রাসার সহকারী সুপারকে শো’কজ নোটিশ করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, শুক্রবার ওই মাদ্রাসার সহকারী সুপার আসাদুজ্জামান ও তিন শিক্ষক মিলে স্থানীয় বাজারে ভাঙারির দোকানে মাদ্রাসার ৪৯০ কেজি সরকারি বই বিক্রি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়।

পরে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে বইগুলো উদ্ধার করে, ওই ৪ শিক্ষকের বিরুদ্ধে শো’কজ নোটিশ করে।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা ১৫০ হলেও উপজেলা শিক্ষা অফিস থেকে বই বিতরণের সময় অতিরিক্ত বই সংগ্রহ করা হতো এবং পরবর্তীতে তা বিক্রি করা হতো বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি বলেন, ‘নতুন বা পুরাতন, সরকারি বই বিক্রির অধিকার কারও নেই। এটি প্রশাসনের নির্ধারিত পদ্ধতিতে খোলা টেন্ডারের মাধ্যমে হতে হয়। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মাদ্রাসার আর্থিক সংকট থাকায় পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে কোনো রেজুলেশনে করা হয়নি।’

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জি জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। ইউএনও’র স্বাক্ষরিত গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তে সংশ্লিষ্টতার অভিযুক্তরা হলেন সহকারী সুপারিন্টেন্ডেন্ট আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইবতেদায়ী প্রধান মো. রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক আকিদুল ইসলাম, সহকারী শিক্ষক জাবেদ আলি, দপ্তরি শহীদুল ইসলাম।

তাদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। যথাযথ নোটিশ না দিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

এমএস

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ