হোম > সারা দেশ > খুলনা

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১ আহত ৩

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন ইব্রা (৭২) নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে শুক্রবার রাতে উপজেলার শিশুতলা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর থেকে মহেশপুরের দিকে আসা প্রাইভেট কারটি শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে ঘটনাস্থলেই ইব্রাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম ও কদমতলা গ্রামের নাসিরুদ্দিন আহত হয়েছেন। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতার জামিন

ভেড়ামারায় ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪৬ বছর পর পাংশায় হচ্ছে পদ্মা ব্যারাজ

মোংলায় চাঁদা না দেওয়ায় হামলা, নারীসহ আহত একাধিক

এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে পথচারী নারী গুলিবিদ্ধ

মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ছাত্রদলের মামলায় জুলাইযোদ্ধা তারেক রেজা গ্রেপ্তার

দামুড়হুড়ায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন