হোম > সারা দেশ > খুলনা

নতুন বাংলাদেশ গঠনে তরুণদের বিকল্প নেই: রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ উত্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার তিনি দিনভর এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে মো. রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, “নতুন বাংলাদেশ গঠনে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানো ছাড়া কোনো বিকল্প নাই।” তিনি দেশের উন্নয়নের জন্য তরুণ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।

রাশেদ খাঁন বলেন, “সংস্কার, বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সামনে থেকে দেশকে নেতৃত্ব দিতে হবে। তারই অংশ হিসেবে আমি মানুষের কাছে যাচ্ছি। আমাদের দল সম্পর্কে তাদেরকে বলছি, দলের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, আদর্শ তুলে ধরছি।”

তিনি আরও জানান, তরুণ নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষ তাদের প্রতি যথেষ্ট আগ্রহ পোষণ করছেন। মানুষের এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান বলে তিনি জানান।

অপারেশনের মাঝপথে পালালেন চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

বান্ধবীসহ এনসিপি নেতার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তুলকালাম কাণ্ড

পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হত্যা, জামায়াত অফিস ভাঙচুর

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল