হোম > সারা দেশ > খুলনা

রামপালে সেনাবাহিনী সদস্যদের অভিযান, হেরোইনসহ আটক ৩

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেছেন।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে অভিযানকালে উপজেলার গৌরাম্ভা ইউনিয়নের আদাঘাট গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

পরে তাদের বাড়ি তল্লাশি করে নগদ টাকা, অ্যান্ড্রয়েড ফোন, হেরোইন মাপার মেশিন, মোটরসাইকেল, জাল টাকা, বাটন মোবাইল, ব্ল্যাংকচেক পাওয়া যায়। এসব পণ্যের মূল্য সাত লাখ দশ হাজার টাকা। পরে সেনাবাহিনীর সদস্যরা আটক মালামালসহ তিন ব্যক্তিকে রামপাল থানায় হস্তান্তর করেন।

আটক তিনজন হলেন বায়েজিদ হাসান রাব্বি (২২), পিতা মো: আশিকুজ্জামান টমাস, রবিউল ইসলাম রাজু (৩৪), পিতা মো. জিহাদ শেখ ও মোরসালিন শেখ (২৩), পিতা আবুল কালাম শেখ।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা ১ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা, ২২ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার মেশিন, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন, একটি ইয়ামাহা বাইক, ১০০০ টাকার একটি জালনোট, একটি ব্ল্যাংক চেক, স্বর্ণের এক জোড়া কানের দুল।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। মাদক কারবারিদের ধরতে সক্ষম হই। এখন এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত