হোম > সারা দেশ > খুলনা

বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে

সেলিমা রহমান

জেলা প্রতিনিধি, মাগুরা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সমাজে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সমন্বিত সামাজিক উদ্যোগের প্রয়োজন।

বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে। বিএনপি নারী ও শিশুদের নিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

শনিবার মাগুরার শ্রীপুর সরকারি এম. সি. পাইলট বিদ্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরামের বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিপুল বিজয়ী করবেন। আপনারা আপনাদের ন্যায্য অধিকার বুঝে পাবেন।

অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায়।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক