হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ কারবারি আটক

খুলনা ব্যুরো

খুলনায় ৫ লাখেরও বেশি টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭) খালিশপুর থানার বঙ্গবাসী এলাকার মোতালেব হোসেনের পুত্র। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোড নং-১৯, বাড়ি নং এন/ই-৪৪ এর বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় আটক মো. আব্দুল্লাহ ওরফে নয়নের রুম থেকে পাঁচ লাখ সাত হাজার চার শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। জাল নোটের মধ্যে এক হাজার ও পাঁচশ ছাড়াও দুইশ, একশ, পঞ্চাশ এবং বিশ টাকার নোট রয়েছে।

আটক নয়ন জিজ্ঞাসাবাদে জানায়, তিনি দীর্ঘদিন খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছেন।

বুধবার সকালে তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অনশন, পরিবার পলাতক

ওএমএসের চাল-আটা মজুদের অভিযোগে পৌর বিএনপি নেতা বহিষ্কার

ঝিনাইদহে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ

ঝিনাইদ‌হে পিত্তথলি অপারেশনে রোগীর নাড়ি কে‌টে ফেলার অভিযোগ

নড়াইলে টিকটক করতে নিষেধ না মানায় স্ত্রীকে হত্যা

মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

তিন দিন পর শূন্যরেখা থেকে ১২ জনকে ফেরত নিল বিএসএফ

শ্যামনগর উপকূলে বেড়িবাঁধ নির্মাণের নামে চলছে চর দখল

৪ বছর পর চালু হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

চুয়াডাঙ্গায় দোস্ত এইডের উদ্যোগে ৫০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ