হোম > সারা দেশ > খুলনা

শালিখায় রড দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, শালিখা (মাগুরা)

মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মিজানুর মোল্যার স্ত্রী সোনালী বেগমের (৪০) লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

নিহতের প্রতিবেশী জুয়েল হাসান জানান, ভোরে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ির সিঁড়িতে বসে আছে। কাকা ঘরে ঢুকবে কিন্তু কাকি (সোনালী) ঘর খুলছে না। আমি কাজে চলে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লি শুনে বাড়িতে ফিরে আশি। তখন সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন জানায়, আব্বা মাকে মেরে ফেলেছে। আব্বা ঢাকায় রডের কাজ করে। আজ সকালে বাড়ি এসে মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে মা মারা যায়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে মিজানুর মোল্যা শিশুসন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

হাসপাতালে এসে চিকিৎসককে মারধর, গ্রেপ্তার যুবদল কর্মী