হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

খুলনা ব্যুরো

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠ মিল ও পাশের একটি চানাচুর কারখানাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় নগরীর ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডের একটি ফার্মেসিতে গুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী তুষকাঠ মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় মিলের লোকজন ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি।

একই সময়ে ওই বাজারের পাশের শামসুর রহমানের চানাচুর কারখানায়ও গুলি চালানো হয়। স্থানীয়দের ভাষ্য, একই চক্র দীর্ঘদিন ধরে চানাচুর কারখানার মালিকের কাছেও চাঁদা দাবি করে আসছিল। সকালে কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররেফ বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভয়ে কেউ মুখ খুলছেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফার্মেসিতে গুলি

এদিকে, চাঁদার দাবিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশ প্রহরায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়ার চয়নিকা ফার্মেসি। তবে খোলার ১৩ দিনের মাথায় গতকাল সন্ধ্যায় ওই ফার্মেসিতে গুলির ঘটনা ঘটে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিকুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হন। ঘটনার পর ফার্মেসিটি আবার বন্ধ করে দেওয়া হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, জারিকুজ্জামান নামে এক ব্যক্তির পায়ে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জারিকুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এর আগে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি সরাসরি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। নির্ধারিত টাকা প্রস্তুত না রাখলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। ওই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি টানা ১৭ দিন বন্ধ রাখে মালিকপক্ষ।

এমই

চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে বিএনপি-জামায়াতের তদবিরের অভিযোগ

কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে চুয়াডাঙ্গায় শীত শুরু, তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কুষ্টিয়া কারাগারের মূল ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা

বটিয়াঘাটায় ৬ দোকানে বিএনপি নেতার তালা

দস্যু আতঙ্কে সুন্দরবন, খালি থালা-কলস নিয়ে পথে নারীদের বিক্ষোভ

ফকিরহাটে ছাত্রলীগ-যুবলীগের তিন কর্মী গ্রেপ্তার

নামের মিলের কারণে ভারতে হত্যা মামলার আসামি

সাবেক এমপির স্ত্রীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা