হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে জেলেকে অপহরণের পর মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের লইট্টাখালী খাল থেকে হাফিজুল নামে এক জেলেকে অপহরণ করা হয়েছে। সোমবার ভোরে দুবলার চর সংলগ্ন লইট্টাখালী খাল থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু সুমন বাহিনী।

জানা গেছে, হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার চরের মাঝেরকেল্লার জেলে হাফিজুলসহ ৮ জন জেলে সোমবার ভোরে দুবলার চর সংলগ্ন লইট্টাখালী খালে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। এ সময় বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে হাফিজুলকে তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়।

তিনি আরো জানান, তাকে ধরে নিয়ে যাওয়ার সময় বনদস্যুরা হাফিজুলের ট্রলারের মাঝি শাহিনকে বনদস্যুদের সঙ্গে দুইদিনের মধ্যে যোগাযোগ করতে দুইটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায়। হাফিজুলকে অপহরণের ঘটনায় সুন্দরবনের দুবলার চরে নতুন করে দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বনদস্যুদের হাতে অপহৃত জেলে হাফিজুল দুবলা ফরেস্ট টহল ফাঁড়ি থেকে মাছ ধরার পাস নিয়ে সুন্দরবনের খালে বনদস্যুদের কবলে পড়েছে। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে। শিগগির বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা