হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, আটক ৫

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলা সুন্দরবনের মরা পশুর এলাকায় বিষ দিয়ে মাছ ধরার সময় পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁদপাই স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় বনের ভিতরে ঠাকুর খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ওই পাঁচ দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি কীটনাশকের বোতল ও সাত কেজি চিংড়ি মাছ এবং একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. জামাল শেখ (৪৫), মো. ইমদাদুল সরদার শেখ (৪০), মো. রাসেল শেখ (২৮), মো. রমজান সরদার (২৭), মো. রাজু সরদার (২২)। আটককৃত সকলে বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, আটক আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

মেহেরপুরে দুই চিকিৎসককে মারধর, ক্লিনিক ভাঙচুর

নির্বাচনের পরই খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উপস্থিতি

বিএনপির কর্মীদের হামলায় জামায়াতের ১৩ কর্মী আহত

খুলনায় গভীর রাতে দাঁড়িপাল্লার সমর্থকের বাড়িতে আগুন

ঝিনাইদহের ৪‌টি আসনে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ২০ জনের বিরুদ্ধে এজাহার

কুষ্টিয়ায় ৪টি আসনে ১৭ প্রার্থী হারালেন জামানত

ধানের শীষ প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

জাতীয় নির্বাচনের প্রভাবে গদখালীর ফুলবাজারে ধস