হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেল-বাস সংঘর্ষ বিএনপি কর্মী নিহত ৩

গণসংযোগ থেকে ফেরার পথে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আমার দেশকে জানান, মঙ্গলবার তারা রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। সন্ধ্যার দিকে বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিনজনই মারা যান।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর ঘাতক বাসটি আটকে পুলিশের তৎপরতা চলছে। এছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল