হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে বাঘের ধাওয়ায় নদী পেরিয়ে লোকালয়ে হরিণ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাঘের ধাওয়া খেয়ে একটি চিত্রা হরিণ লোকালয়ে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকা সংলগ্ন খোলপেটুয়া নদী সাঁতরে হরিণটি লোকালয়ে উঠে আসে। মুহূর্তেই স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে মানুষের ভিড় বাড়তে থাকলে হরিণটি আতঙ্কিত হয়ে এদিক–ওদিক দৌড়াতে থাকে। পরে তারা প্রাণীটিকে ঘিরে ধরে বন বিভাগে খবর দেন।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ক্ষুধার্ত বাঘের তাড়া খেয়ে প্রায়ই হরিণ নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধার করা চিত্রা হরিণটি প্রাথমিক পর্যবেক্ষণের পর সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও দ্রুত রেসকিউ নিশ্চিত করতে বন বিভাগের আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু

হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে খুলনায়, টিকাদান শুরু

মোংলায় পশুর নদে বিলীন হচ্ছে মামার ঘাট

রাজপথের প্রতিটি কর্মীকে মূল্যায়ন করবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

মাগুরায় নিখোঁজের ৪ দিন পর কিশোরের লাশ উদ্ধার

রূপসায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঝিনাইদহে জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু