হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে হরিণ শিকারিদের পাতা ফাঁদ উদ্ধারে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার পূর্ব সুন্দরবনের দুটি এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পাতা ১৩৫টি ফাঁদ জব্দ করেছে বনপ্রহরীরা।

চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানী সংলগ্ন খালে অভিযান চালানো হয়। সেখানে পায়ে হেঁটে সার্চ অপারেশনের মাধ্যমে ৮২টি মালা (গোলাকৃতি ফাঁদ) উদ্ধার করা হয়।

এর আগে সকালেই, নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খাল সংলগ্ন এলাকা থেকে আরও ৫৩টি ফাঁদ জব্দ করেন বনপ্রহরীরা। উদ্ধারকৃত সব ফাঁদ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর মাত্র কয়েকদিন আগেই, মঙ্গলবার (১১ জুন) সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্প এলাকার ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশ থেকে আরও ৪৫০টি ফাঁদ উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয় বন কর্মকর্তা ও পরিবেশবিদরা মনে করছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত এমন অভিযান অত্যন্ত জরুরি। তারা হরিণ শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের এই দুর্লভ জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

৩৬ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কালীগঞ্জ পৌরসভায়

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার