হোম > সারা দেশ > খুলনা

মেহেরপুর সীমান্ত দিয়ে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর প্রধান পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা এই বাংলাদেশি নাগরিকেরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, এই ৩৯ জন ব্যক্তি বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে তারা জেল খেটেছেন।

বর্তমানে ফেরত আসা সবাই বিজিবি কাজীপুর ক্যাম্পের হেফাজতে আছেন। তাদের পরিচয় ও তথ্য যাচাই-বাছাইয়ের পর গাংনী থানায় সোপর্দ করা হবে বলে বিজিবি জানিয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা