হোম > সারা দেশ > খুলনা

যৌথ বাহিনীর অভিযানে ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে যৌথ বাহিনী অভিযানকালে ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে। সোমবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তরী বেগম (৩৫) নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ২২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুস্তারি মারুফ শাহরিয়ার বলেন, আটক তরী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভয়নগরে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক