হোম > সারা দেশ > ময়মনসিংহ

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার

পুড়ে ছাই স্বপ্নের ঘর

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

মুহূর্তে আগুনে সব শেষ। পরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না দুই ভাইয়ের। নেত্রকোনার মোহনগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষকের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজের দুই ছেলে কৃষক মোস্তাকিম (৪০) ও মোজাম্মেল হকের (৪২) দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের প্রতিবেশী শহীদ মিয়ার একটি বসতঘরও আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ধারণা, ঘরের চালের ওপর থাকা বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে স্পার্কিং হয়ে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত মোস্তাকিম মিয়া বলেন, ‘আমাদের দুই ভাইয়ের আর কিছুই অবশিষ্ট রইল না। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘর থেকে কাপড়চোপড়সহ কোনো কিছুই বের করতে পারিনি। পরিধেয় বস্ত্র ছাড়া সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ঘর দুটিতে সিমেন্টের ঢালাই করা মেঝে ছিল। প্রতিটি ঘর নির্মাণে প্রায় ৫ লাখ টাকা করে খরচ হয়েছিল। ঘর দুটিসহ সব মিলিয়ে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘরে নগদ টাকা, চাল-ডাল ও জমির কাগজপত্রসহ সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল। এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব, কীভাবে সংসার চালাব — কিছুই বুঝতে পারছি না।’

এ বিষয়ে মোহনগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মো. হুমায়ুন কবির খান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।’

এমএইচ

মোহনগঞ্জ জামায়াতের নতুন আমির কাজী মোফাজ্জল হোসেন

মদন উপজেলা জামায়াতের আমির হলেন মাওলানা অলিউল ইসলাম

শূন্যরেখায় ৬ দিন থাকার পর উধাও বিএসএফের ঠেলে দেওয়া নারী

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা: গণপিটুনিতে অভিযুক্ত যুবলীগ কর্মীর মৃত্যু

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত