হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে নির্বাচনি জনসভায় রেজাউল করীম

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ইসলামের নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল হাত পাখা প্রতীক নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রোববার বিকালে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়ায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনি জনসভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে বাংলাদেশের ভেতরে ইসলামের পক্ষে একটা বাক্স, এই স্লোগানটা আমি দিয়েছিলাম। এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটি বাক্সে ভোট দেয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে ছিল। সেই ইসলামের ইনসাফের বাক্সটা ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে আছে প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, ‘‘বিভিন্ন দল নির্বাচন করছে, এর মধ্যে ইসলামী আন্দোলন একমাত্র দল তারাই শুধু একমাত্র হাত পাখা প্রতীক নিয়ে এসেছে ইসলামের নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আগামীতে হাত পাখা নির্বাচিত হতে পারলে দেশের মানুষের মুখে হাসি ফুটবে বলে আশাবাদ ব্যক্ত তিনি।

ঐ মঞ্চে হাতপাখার প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীসহ জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে হাত-পাখার প্রার্থী মুফতি নূরে আলম সিদ্দিকীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক

দেবিদ্বারে কুকুরকে লাথি মারা নিয়ে হাতাহাতি, নিহত ১

শ্রীবরদীতে ট্রাঙ্কে মিলল অর্ধগলিত নারীর লাশ

ফুলবাড়ীয়ায় লড়ি-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নারী নিহত

জামালপুরে ৩১ আ.লীগ নেতা-কর্মী কারাগারে