হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস নেতার জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের দুই নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার দুপুরে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আয়োজিত এক পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েকপুর ইউনিয়ন সভাপতি হাফেজ মো. ইব্রাহীম খলিল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েকপুর ইউনিয়ন যুব শাখার সেক্রেটারি আব্দুল কাইয়ুম পাঠান।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাফেজ মো. ইব্রাহীম খলিল বলেন, “আমি যে দলে ছিলাম এবং যে দলের হয়ে কাজ করেছি, সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। জামায়াতে ইসলামী কর্মীদের নীতি-আদর্শ, একনিষ্ঠতা ও দেশপ্রেম আমাকে আকৃষ্ট করেছে। সুস্থ মস্তিষ্কে ও স্বজ্ঞানে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল হেলাল তালুকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াতের মদন উপজেলা আমীর অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মদন উপজেলা শাখার সভাপতি আবুল হাসানাত।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক