হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না: ব্যারিস্টার কায়সার কামাল

উপজেলা প্রতিনিধি, কলমাকান্দা (নেত্রকোনা)

নেত্রকোনা- ১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি এমপি হতে চাই কোনো ব্যক্তির জন্য নয়, জনগণের সেবক হতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না, কাউকেও করতে দেব না- ইনশাআল্লাহ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। যারা দুর্নীতি করবে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। জনগণের এমপি হতে চাই দেশে আইনের শাসন প্রতিষ্টা করতে চাই।

শনিবার উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনি পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, আল্লাহর রহমতে যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে সবার আগে বাংলাদেশ-এই নীতিকে সামনে রেখে কাজ করবো। উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস থাকবে না।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে উদ্যোগ গ্রহণ

ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৪ শতাধিক রোগী

শিক্ষকদের ফাঁকিবাজিতে ধ্বংসের মুখে চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিক হয়নি: লুৎফুজ্জামান বাবর

বন্ধের ২৪ ঘণ্টা পর আ.লীগ নেতার অবৈধ ইটভাটা ফের চালু

সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ময়মনসিংহ সীমান্ত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদারগঞ্জে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদক সেবন ও বহনের দায়ে বাবা-ছেলের এক মাসের কারাদণ্ড