হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ অফিস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়।

এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতেও এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করে নির্ধারিত সময়েই নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

কর্মসূচিতে ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষার্থী দিদারুল ইসলাম বাধন বলেন, স্বাভাবিক আবহাওয়া ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে এইচএসসি পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্রের মান যৌক্তিক হতে হবে এবং অযৌক্তিক মানদণ্ডে প্রশ্ন প্রণয়ন করা যাবে না। যৌক্তিক কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া, এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক মানসিক ও শারীরিক চাপ সৃষ্টির অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে।

আন্দোলনকারী নাসিরাবাদ কলেজের আরেক শিক্ষার্থী শিশির আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং পরীক্ষা কেন্দ্রগুলো পুরোপুরি উপযোগী না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। শিক্ষার্থীদের বাস্তব সমস্যার প্রতি গুরুত্ব না দিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা সড়কে নেমেছেন।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। শিক্ষার্থীরা সড়কে নেমে আন্দোলন করছে। তাদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায়।

জেডএম

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

পেট্রোলবোঝাই লরি জব্দ, অকটেনে রং মেশানোর অভিযোগ

তীব্র গরমে ঘনঘন লোডশেডিং, অতিষ্ঠ মোহনগঞ্জের মানুষ

ময়মনসিংহ অঞ্চলে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে