হোম > সারা দেশ > রাজশাহী

গোসল করতে নেমে নানী-নাতির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

লালপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতির মৃত্যু হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সাদিপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে মানু খাতুন (৫৫) ও তার নাতি আল আমিন (৮)।  আল আমিনের বাবার বাড়ি একই উপজেলার পালিদাহ গ্রামে। তিনি ফারুক হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মানু খাতুন নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজ নিতে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ে যান। সেখানে মানু খাতুনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে একই পুকুরে খোঁজাখুঁজি করে শিশু আল আমিনের লাশও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান,পুকুরে ডুবে নানী ও নাতির মৃত্যুর ঘটনায় লালপুর থানায় একটি  ইউডি মামলা দায়ের হয়েছে।

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি