হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মহানগর এনসিপির নতুন কমিটি ঘোষণা

রাজশাহী অফিস

মোবাশ্বের আলীকে আহ্বায়ক ও আতিকুর রহমানকে সদস্য সচিব মনোনীত করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭টি পদ ও ৪৭ জন সদস্যের নাম এনসিপির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ারুল হক রবিন, হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান জুয়েল।

যুগ্ম সদস্য সচিবরা হলেন, মাহফুজুর রহমান বাবু, ফাহাবীর চৌধুরী, সালাউদ্দিন বাপ্পী, মোফাসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়, সানেফ সামওয়ান, আতিকুর রহমান। মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক আবির হাসনাত রুদ্র।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম