সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন ও একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ রোডে তিশা স্পেশাল পরিবহনের যাত্রী মামুনুর রশিদের কাছ থেকে ৪০৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
এমই