হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি কর্মীদের জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মাওলানা কেরামত আলী বিএনপি কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা বলেন, জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তাই তাদের কার্যক্রমে খুশি হয়ে জামায়াতে যোগদান করেছেন।

রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী বলেন, দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন