হোম > সারা দেশ > রাজশাহী

মহাসড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা নিষিদ্ধ আ.লীগের

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে আওয়ামী লীগের নেতারা মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সড়কের ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে অল্প কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

এমই

গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম বিপাকে যাত্রীরা

বাগাতিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক

উত্তরাঞ্চলে ধানের দাম নিম্নমুখী, হাসি নেই কৃষকের মুখে

বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের মশাল মিছিল

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন

সিরাজগঞ্জে সাবেক মেয়রকে গ্রেপ্তারে বাধা, ৪ জন কারাগারে

বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ

আজহারীর মাহফিল ঘিরে রাজশাহীতে ৬৫ নারী পকেটমার আটক