চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি মবিল ও তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কদমতলী বায়তুল জন্নাত জামে মসজিদ এলাকায় একটি মবিল ও তেলের গুদামে আগুন লাগে। এর পাশাপাশি সেখানে হাইওয়ে ও কেবি লুব্রিকেন্ট এবং মোস্তফা অটোমোবাইলের মবিলের গুদাম রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এমএইচ