হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

ছবি: আমার দেশ

নাটোরের লালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত আজিজ মন্ডল ওই গ্রামের বাসিন্দা মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টির শুরু হলে আকস্মিক বজ্রপাত তার ওপর আঘাত হানে। বজ্রঘাতে তিনি গুরুতর আহত হন এবং শরীরের বাম পাশের বেশির ভাগ অংশ দগ্ধ হয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় যুবদল নেতা স্বপন-রাকিব গ্রেপ্তার

ধুনট পৌরসভায় বেড়েছে নাগরিক সুবিধা, বদলাচ্ছে শহরের চিত্র

নিয়ামতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

কেন্দ্রীয় কৃষক দল নেতাকে বিএমডিএর চেয়ারম্যান নিয়োগ

কে হচ্ছেন প্রশাসক, জল্পনা-কল্পনা তুঙ্গে