হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরে একটি বেসরকারি হাসপাতালের নিজ কক্ষ থেকে ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালে তার নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

তিনি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ও নাটোরস্থ সিংড়া কল্যাণ সমিতির সভাপতি। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করছি, এটা একটি হত্যাকাণ্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত

রোকনপুর সীমান্তে নারীকে পুশ-ইনের চেষ্টা ঠেকালো বিজিবি