হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাবের অভিযানে ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বগুড়ায় অভিযান চালিয়েছে র‍্যাব। ভ্রাম্যমাণ আদালতের বিশেষ যৌথ অভিযানে আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকার ২৬ টন অবৈধ পলিথিন জব্দ ও ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সদরের কালিতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করে।

শহরের আটাপাড়া এলাকার মৃত দুদু মণ্ডলের পুত্র হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্বপাড়া এলাকার মৃত জাবেদ আলীর পুত্র রফিকুল ইসলাম (৪০) এবং গোকুল এলাকার বাদল এর পুত্র জাকারিয়া (২২) নামের ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত হেলালুজ্জামান ও রফিকুলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম