হোম > সারা দেশ > রাজশাহী

বেদে পল্লীতে মাদক কারবারির ছুরিকাঘাতে সাপুড়ে নিহত

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বগুড়ার গাবতলীতে মোবাইল চুরিকে কেন্দ্র করে মাদক কারবাররি শিশুর নেতৃত্বে নাড়ুয়ামালা এলাকায় অবস্থিত অস্থায়ী বেদে পল্লীতে হামলার ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক সাপুড়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার (ওসি) আনিছুর রহমান।

‎বুধবার দিবাগত রাত ৩-টায়  হামলার এঘটনা‌ ঘটে। স্থানীয়রা আহতাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।  এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি