হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে দেড় হাজার বছরের পুরোনো মূর্তি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে দেড় হাজার বছরের পুরোনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম জানান, শুক্রবার সকালে ওই ইউনিয়নের মাঝগ্রামের জনৈক লোকমান হোসেন তার পুকুরে মাছ ধরতে গেলে জালে শক্ত কিছু আটকা পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় বিষ্ণু মূর্তিটি পুকুর পাড়ে তুলে আনি। পরবর্তীতে আমরা এটি থানায় নিয়ে আসি।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বিষ্ণু মূর্তিটি আনুমানিক দেড় হাজার বছরের পুরাতন। ঘটনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করা হয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণার জন্য তাদের কাছে বিষ্ণু মূর্তিটি হস্তান্তর করা হবে।

বানেশ্বরে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল ‘এসো গড়ি নতুন দেশ’

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

সোনামসজিদে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

বাগাতিপাড়ায় হিরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে মহাসড়কের সেতুর নিচ থেকে লাশ উদ্ধার

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার