হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

প্রতীকী ছবি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক ইঞ্জিনচালিত করিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় পাবনা–কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিনি করিমনে করে ফার্নিচার বোঝাই করে কুষ্টিয়া যান। ফেরার পথে শুক্রবার ভোরে লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোলপ্লাজার অদূরে পেছন দিক থেকে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় করিমনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে জহিরুল ইসলাম ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদীতে অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না